বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

অনলাইন সংরক্ষণ / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ আগস্ট, ২০২২

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহগুলো হাউজফুল যাচ্ছে। আর এখন দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া। আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া। এ ছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড জানিয়েছে এই তথ্য ।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের বাইরে হাওয়া সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন চলছে ২৬ শো, যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার কর্তৃপক্ষ। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক ১৩টি শো থাকছে।সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর