রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

দে‌শে সা‌রের কোনো সংকট নেই: শিল্পমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

দে‌শে সা‌রের কোনো সংকট নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানা‌নোর পর গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, কৃ‌ষি‌কে বাঁচি‌য়ে রাখার জন‌্য আমরা কাজ কর‌ছি। বি‌শ্বে যতই খারাপ অবস্থা হোক না কেনো বাংলা‌দে‌শে সারের কোনো অভাব হ‌বে না।

তিনি ব‌লেন, আমা‌দের এখা‌নে ব‌্যবসায়ীরা একটু বে‌শি সু‌যোগ নি‌চ্ছে। জনগ‌ণের যে কষ্ট হ‌চ্ছে, সেটা প্রধানমন্ত্রী চিন্তা ক‌রেন। আমরা ব‌্যবসায়ী‌দের নী‌তিমালার ম‌ধ্যে আন‌তে পা‌রি‌নি।  মানু‌ষের ভোগান্তি কমা‌নোর চেষ্টা কর‌ছি।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহ‌মেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, জনেন্দ্রনাথ সরকার, এসএম আলম, যুগ্মসচিব মো. আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর