বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

নিজস্ব প্রতিবেদক: / ৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনমানুষের কথা তুলে ধরা এবং জনদূভোগ, সম্ভাবনা ও উন্নয়নচিত্র গণমাধ্যমে প্রকাশের প্রত্যয় নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোনাবাড়ী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক,সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গাজীপুর কোনাবাড়ী প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন,কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন,কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন,কোনাবাড়ী পপুলার হসপিটালের এমডি কাজী নজরুল ইসলাম,গাজীপুর ফিডের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক পিয়াস চাকলাদার,বাংলা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম,কোনাবাড়ী প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজা চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,সাংবাদিক হলো সমাজের দর্পন।আয়নার মত স্বচ্ছতা তাদের কলমের লিখনীর মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, এলাকার সমস্যা, অনিয়ম এবং উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনস্বার্থ রক্ষা ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং কালবেলার সাংবাদিকদের সাহসীকতার কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন ,কোনাবাড়ী প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ কোনাবাড়ী প্রেসক্লাবের সদস্যবৃন্দরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনার শুরুতে দৈনিক কালবেলার পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর