সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা

দ. সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ৩০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গত ৬ এপ্রিল আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে এসে পৌঁছায়।

সকল আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আজ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তার নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর