মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা আসছেন জয়শঙ্কর

রিপোর্টারের নাম : / ২৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুইদিনের সফরে আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে আসছেন জয়শঙ্কর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

গত বছরের মার্চে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই বছরে ভারতের দুই শীর্ষ নেতার বাংলাদেশ সফর ছিল এক অনন্য দৃষ্টান্ত।

পক্ষান্তরে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ দিয়ে রাখেন নরেন্দ্র মোদি। করোনা মহামারির কারণে গত বছর এই সফর সম্ভব হয়নি। তাই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে সেই সফরের আমন্ত্রণপত্র দিয়ে পাঠাচ্ছেন মোদি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর