শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

নাচোলে পৃথক চুরির ঘটনায় আটক-৪

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২টি পৃথক চুরির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জন আসামীকে আটক করেছে নাচোল থানা পুলিশ।

শুক্রবার রাজশাহী ও জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে শনিবার (১২ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নাচোলে পৃথক পৃথক দুইটি চুরির ঘটনা ঘটলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া কিছু মালামালসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পিটিআই বস্তি পাড়ার মোঃ দুলাল আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম ভটা (৩১),
সদর থানাধীন শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্বু সরকারের ছেলে শ্রী সুমন সরকার (৩৮),
সদর থানাধীন বড় ইন্দ্রিরা মোড় এর মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ মোবারক হোসেন (৩৪), রাজশাহী মতিহার সদর থানাধীন লইলাপাড়া ভেলুর মোড়ের মোঃ মেরাজ আলী ছেলে মোঃ শাহজাহান (২৭) এদেরকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

এবং তাদের কাছ থেকে মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০ টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চুরির মামলায় বিজ্ঞআদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর