শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

নাটোর-বগুড়া মহাসড়ক দুর্ঘটনায় সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার ২ জন নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৫৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

নাটোর-বগুড়া মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবলুও খালেক নামে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের একজনের বাড়ি সিংড়া উপজেলা এবং আরেকজনের বাড়ি নন্দীগ্রাম উপজেলা বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতদের একজন নাটোর জেলার সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের মোঃ বাবলু মিয়া(৫০)পিতা মৃত আজিম উদ্দিন। আরেকজন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকার কুস্তা গ্রামের আব্দুল খালেক (৫৫)পিতা মৃত জচি প্রামাণিক। নিহত আব্দুল খালেক রণবাঘা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহত ও আহত তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর