বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

নারী ফুটবলে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি

রিপোর্টারের নাম : / ৩৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এক লাফে ৭ ধাপ এগিয়েছে সাবিনা খাতুনের দল।

কাঠমান্ডুতে গত মাসে সাফের ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে ১৪০তম স্থানে আছে তারা।

সাফে পাঁচ ম্যাচ খেলে সবগুলোই জেতে বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরুর পর পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারায় দল। এরপর সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের হারায় ৩-১ ব্যবধানে।

র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠেছে সুইডেন। জার্মানরা নেমে গেছে তিনে। পরের দুটি স্থানে আছে ইংল্যান্ড ও ফ্রান্স।

দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছে স্পেন। সাতে আগের মতোই আছে কানাডা। দুই ধাপ পিছিয়ে আটে আছে নেদারল্যান্ডস। পরের দুটি স্থানে ব্রাজিল ও উত্তর কোরিয়া।

র‍্যাঙ্কিংয়ে এবার সবচেয়ে বেশি এগিয়েছে এস্তোনিয়া। ১০ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে আছে তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর