রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোনো শিক্ষক কোচিং সেন্টারে পড়াতে পারবে না : শিক্ষামন্ত্রী

অনলাইন সংরক্ষন: / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিজ ক্লাসের শিক্ষার্থীদেরকে কোনো শিক্ষক কোচিং সেন্টারে পড়াতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আইনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোচিং করার কথা বলা হয়েছে। একই সঙ্গে এটা অনৈতিক যে শিক্ষক ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় কিংবা কম নম্বর দেয়, এই অংশটুকু একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি জাহিদুর ইসলাম রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর