মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে সিরাজগঞ্জে জেলা বিএনপির মানববন্ধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ মার্চ, ২০২৩

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে

শনিবার (১১ মার্চ) বেলা ৩ টার দিকে সিরাজগঞ্জ শহরের  ইবি রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার।

বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর আলোকে জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসুচী পালন করে। এসময়ে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা  বক্তব্য রাখেন এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর