শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে’: কাজিপুরে সংবাদ সম্মেলনে আরেক প্রার্থী

রিপোর্টারের নাম : / ১৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

‘উপজেলা পরিষদ নির্বাচনে কাজিপুরে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এই পরিবেশকে বিনষ্ট করতে নতুন করে মাঠে নেমেছে বহুবছর পূর্বে কাজিপুর থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ ও মো: আশরাফুল আলম। এরা দুজনে তফসিল ঘোষনার পর থেকেই কাজিপুরের নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজিপুরের বাইরে অবস্থান করছে, নিজেরা ভোটপ্রার্থনা না করে, ব্যানার-পোষ্টার না ছাপিয়ে, প্রচার-প্রচারনা না করে অভিযোগের নানা কল্পকাহিনী রচনা করছে। ছোট ছোট বিষয়কে বড় করে উত্থাপন করে নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মিদের সামনে কাজিপুরের নির্বাচনী পরিবেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে’।

সোমবার সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজিপুর উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করতেই নতুন করে মাঠে নেমেছে বহুবছর পূর্বে কাজীপুর থেকে বিতাড়িত আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সম্প্রতি সিরাজগঞ্জ শহরের একটি স্থানে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তারা।

পাল্টা সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী আরও বলেন, কাজিপুরের এমপির কোন সন্ত্রাসী বাহিনী লালন পালন করার প্রয়োজন নেই। তাকে যারা সন্ত্রাসী লালন করার মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করেছে কাজিপুরবাসী তাদের ধিক্কার জানাচ্ছে। ঐ সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান আনারস প্রতীকের প্রার্থী। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও আশরাফুল আলম (ঘোড়া)। সেখানে তারা অভিযোগ করেন তাদের প্রচার-প্রচারণায় বাঁধা, গণসংযোগে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন অন্য প্রার্থী খলিলুর রহমান সিরাজীর (আনারস) অনুসারীরা। নির্বাচনে এজেন্ট না দিতে এখন থেকেই ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর