শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ( ৫০ বছর পূর্তি)  উৎযাপন উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষক, মুরুব্বীদের নিয়ে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল)   সকাল ১১ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত উক্ত  সভায় সভাপতিত্ব করেন, স্কুলের স্বপ্ন দ্রষ্টা মরহুম জমসের আলী সরকার সাহেবের কনিষ্ঠ ছেলে মোঃ আব্দুল খালেক সরকার।

এসময়ে শতাধিক  প্রাক্তন ছাত্র, বর্তমান ও সাবেক শিক্ষক মন্ডলী সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। অতঃপর সকলের মতামতের ভিত্তিতে একটি উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান জনমুখী, মনোমুগ্ধকর, বর্নাঢ্য করে উপস্থাপন করার জন্য বেশ কয়েকটি সাব কমিটি গঠন করা হয়। তম্মধ্যে নিবন্ধন সাব কমিটি, অর্থ সংগ্রহ ও সংরক্ষণ  সাব কমিটি, প্রচার ও  প্রকাশনা সাব কমিটি, শৃঙ্খলা সাব কমিটি, ক্রয় সাব কমিটি, আপ্যায়ন ও অভ্যার্থনা সাব কমিটি, মেডিকেল সাব কমিটি, সাউণ্ড সিষ্টেম সাব কমিটি, সাজসজ্জা সাব কমিটি, ক্রীড়া ও সাংস্কৃতিক সাব কমিটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সাব কমিটি উল্লেখযোগ্য। প্রাক্তন প্রতি ছাত্র ছাত্রীর জন্য ১০০০/- টাকা,স্বামী, স্ত্রী, সন্তানের জন্য জনপ্রতি ৫০০/- টাকা রেজিষ্ট্রেশন ফিস নির্ধারণ করা হয়।  আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসের কোন একটি দিন এই উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আহবায়ক কমিটি স্বল্প সময়ের মধ্যে বসে গঠিত উপদেষ্টা কমিটি, আহবায়ক কমিটি ও সাব কমিটির নামের তালিকা প্রকাশ করবেন। আগামী ঈদুল আজহা’ র পরের দিন গঠিত কমিটি সমুহের কাজের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ে সভা স্কুল মাঠে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
উক্ত  প্রস্তুতি সভার  সঞ্চালনায় করেন,  প্রাক্তন ছাত্র ও বর্তমান  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ খায়রুল কবির।

অনুষ্ঠান শেষে স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ জালাল উদ্দীন সরকার রেজিষ্টেশন ফরম বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন।

১৯৭৩ সনে স্থাপিত স্কুলের ১ম ছাত্র মোঃ ফরিদুল হক এর হাতে প্রথম রেজিষ্ট্রেশন ফরম তুলে দেয়া হয়। অতঃপর একে একে প্রায় ৪০ জন প্রাক্তন  ছাত্র রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করেন  যা উপস্থিতিতে ও অনলাইনে চলছে  চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর