বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাজয়ী দলের খেলোয়াড়রা হলেন-তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বৃহস্পতিবার সুপার লিগের দ্বিতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। এর আগে তারা সুপার লিগের প্রথম ম্যাচে ২-২ পয়েন্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে।

এদিকে আমন্ত্রণমূলক দলগত এ দাবার আসরে শ্রীলঙ্কা রানার্সআপ ও নেপাল তৃতীয় হয়েছে। সুপার লিগে লঙ্কানরা ৩-১ গেম পয়েন্টে নেপালের সঙ্গে জয় পেয়েছে। তবে সুপার লিগে নেপাল একটিও জয়ের মুখ দেখেনি।

উল্লেখ্য ৬ জাতির এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটান মোকাবেলা করে। শুরুতে দলগুলো লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সুপার লিগ খেলেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর