বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে সর্বকালের স্মরণীয়

রিপোর্টারের নাম : / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনের দিন আগামী ২৫ জুন দেশের সর্বকালের স্মরণীয় উৎসবমুখর অনুষ্ঠান হতে যাচ্ছে। যা দেশের ৫০ বছরের ইতিহাসে কোনোদিন হয়নি। শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দপ্তর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সেটার পদক্ষেপ নেয়া হয়েছে।

শনিবার বাংলাবাজার ঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী বলেন, বাংলাবাজার ও শিমুলিয়া এই দুই ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সে ব্যাপারেও শেখ হাসিনার সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর