শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

পদ্মা সেতুর উদ্বোধনে স্বর্ণ দুয়ার উন্মোচন, সংসদে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে স্বর্ণ দুয়ার উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সমাপনি ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু শুধু দক্ষিণ অঞ্চলের যোগাযোগ না। অর্থনৈতিকভাবে বাংলাদেশ যাতে আরও উন্নত করতে পারে তার স্বর্ণ দুয়ার উন্মোচন হয়েছে। আমরা ২৫ শে জুন আমাদের স্বাধীনতার পরে সব চেয়ে বড় অর্জর লাভ করেছি। এদিন আমি পদ্মা সেতু উদ্বোধন করি।

তিনি আরও বলেন, ২০০৫ সাল থেকে ২০০৭ সালের দিকে আমাদের তখনকার অর্থনীতির অবস্থা এতো গতিশীল ছিল না শক্ত ছিল না। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা তাতে আমরা অনেক উন্নত হয়েছি। অনেক বেশি লাভবান হবে। জিডিপির প্রবৃদ্ধি আরও পরিবর্তন হবে বলে বিশ্বাস করি। ২০১০ সালে আমরা এ সেতু নির্মাণের চেষ্টা করি।

শেখ হাসিনা বলেন, ফিজিবিলিটি স্ট্যাটিডে টোল আদায়ের যে প্রজেকশন ছিল সে অনুসারে ২৫ থেকে ২৬ বছরে সেতুর খরচ উঠে আসার প্রস্তাব আসছিল। এটা আমাদের নিজস্ব অর্থায়নে এই টাকা সেতু কর্তৃপক্ষ অর্থ বিভাগের সাথে চুক্তি সম্পাদন করেছে। চুক্তি সম্পন্ন করে এক শতাংশ হারে সুদে ২৫ বছরের সেতু খরচ সরকারকে ফেরত দেবে। সেই চুক্তি করেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে এই টাকা লোন নিয়েছে। এটা সম্পূর্ণ আমাদের নিজের টাকা বাংলাদেশের টাকা। এই সেতুতে টাকা আরও অনেক আগে তুলে ফেলতে পারবো। এই সেতুর যোগাযোগ আরও বিস্তৃত হবে। ১৮ থেকে ২০ বছরের মধ্যে এই টাকা উঠে আসবে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলো দূর্নীতির মিথ্যা অভিযোগে অর্থায়ন বন্ধ করে দেয়। কিন্তু আমি নিজস্ব অর্থায়নে সেতু তৈরির সিদ্ধান্ত নেই। আমার সঙ্গে ছিলো দেশের জনগণ। এই জনগণের শক্তিতে আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো। এরপর সংসদে পদ্মা সেতু নিয়ে একটি ভিডিও প্রদর্শনীও দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর