মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনন্য সৃষ্টি-স্বরাষ্ট্রমন্ত্রী

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জুন, ২০২২

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তঃকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হয়ে থাকবে।

আজ দুপরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল এর নামকরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্রতার তার পক্ষেই সব কিছু সম্ভব।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য এত ভাল যে, একজন মুক্তিযোদ্ধার
নামের স্কুলে তোমরা পড়তে পারতেছ।
এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
পরে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে
বক্তব্য দেন মন্ত্রী। সমাবেশে ডিআইজি আঃ বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার
মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি
আরিফুর রহমান রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর