বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

পদ্মা সেতু উদ্বোধনীতে বেতাগীতেও উৎসবের আমেজ যুবকদের ক্রীড়া টুর্ণামেন্টের আয়োজন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

বরগুনার বেতাগীতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যুবকদের মাঝেও উৎসবের আমেজ বইছে। ইতিহাসের স্বাক্ষী হতে ও দিনটিকে স্মরনীয় করে রাখতে আয়োজন করা হয় ক্রীড়া টুর্ণামেন্ট।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বরিশাল- বেতাগী-বরগুনা আঞ্চলিক সড়ক ঘেষে উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ি সংলগ্ন মাঠে পরিবর্তন ক্রীড়া সংঘ যুবকদের এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। এ সময় তারা আনন্দ-উৎসবে মেতে উঠে। সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে জুনিয়র একাদশ বিজয়ী হয়। শেষে সন্ধ্যা ৭ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক ( সুজন) উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম শিকদার। পরিবর্তন ক্রীড়া সংঘের সভাপতি অলি আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ক্রীড়ামোদি মো: মুন্তাসির সালমান জিবু, খেলোয়াড় খায়রুল ইসলাম মুন্না, ইমরান হোসেন, মো: সুমন মিয়া সহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, পদ্মা সেতু আমাদের সোনালী স্বপ্নের হাতছানি। এর দ্ধার উম্মোচনে যুবকরা তাদের জীবনমান্নোয়নে নতুন করে স্বপ্ন দেখবে। তাই ইতিহাসের স্বাক্ষী হতে ও দিনটিকে স্মরনীয় করে রাখতে এর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর