মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পদ্মা সেতু থেকে বছরে জিডিপিতে যোগ হবে ১০ বিলিয়ন ডলার

রিপোর্টারের নাম : / ৩২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জুন, ২০২২

পূর্ণাঙ্গভাবে পদ্মা সেতু থেকে বছরে জিডিপিতে ১০ বিলিয়ন ডলার যোগ হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এর ফলে পদ্মা সেতু নির্মাণের যে খরচ তা উঠে আসবে আমাদের অর্থনীতিতে তার তিনগুণ যোগ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি কর্তৃক আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের জিডিপি ৪৫০ বিলিয়ন ডলার হলে রেল এবং সেতু একত্রে চালু হলে আমাদের অর্থনীতিতে বছরে দুই দশমিক পাঁচ শতাংশ হারে ১০ বিলিয়ন ডলার যোগ করবে।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশবান্ধব দেশ হিসেবে দেখতে চাই। আর এসব অর্জনে পদ্মা সেতু হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল অনুঘটক।

সিপিডির এই ফেলো বলেন, পদ্মা সেতুর ফলে বাংলাদেশের অন্যান্য জায়গার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে অর্থনৈতিক বিভাজন ছিল পদ্মা সেতুর মাধ্যমে তা নিরসন হবে। পদ্মা সেতু আমাদের জিডিপিতে এক দশমিক দুই শতাংশ যোগ করবে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দুই শতাংশেরও বেশি অবদান রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দীন ও আব্দুস সালাম মুর্শেদী, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদসহ উপকমিটির অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর