সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা এম আরিফুল ইসলাম

কলমের বার্তা / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষকে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে। এই দিনটি আমাদের শিক্ষা দেয় কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের স্বার্থ, হিংসা, লোভ, হানাহানি ও অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে যাক-এটাই আমাদের প্রত্যাশা। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সহনশীলতা গড়ে উঠুক এই ঈদের শিক্ষা থেকে।

তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উপভোগের আহ্বান জানিয়ে বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই একটি সহনশীল ও সাম্যের সমাজ গড়া সম্ভব। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন দেশ ও জাতিকে সব ধরনের অশান্তি ও সংকট থেকে রক্ষা করেন।

পাশাপাশি কোন কুচক্র মহল যেন, এই ঈদকে সামনে রেখে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

News /K/B


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর