রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

পরিত্যক্ত কূপে গ্যাস, দিনে ১৫ মিলিয়ন ঘনফুট সরবরাহের আশা

রিপোর্টারের নাম : / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা।

এর আগে গত ১৩ এপ্রিল পরিত্যক্ত ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রে পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে ৫ মিলিয়ন ঘনফুট করে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স।

গ্যাস সংকটের এই সময়ে পর পর কয়েকটি ক্ষেত্রে গ্যাস পাওয়ার এই খবর খুবই আশাব্যাঞ্জক বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা। তারা জানান, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে।

গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে। বাপেক্সের এক কর্মকর্তা জানান, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামানো এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।

জানা যায়, ২০১৭ সালে কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে। ১৯৬২ সালে গ্যাসক্ষেত্রটিতে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর