বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে পাসপোর্ট অফিসের চার দালাল আটক

স্টাফ রিপোর্টার : / ৩৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় নগদ ২৫ হাজার ৭শ ৭০ টাকা, ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জের তাড়াশের সরাপুর গ্রামের মো. সমশের আলীর ছেলে ইমন আলী (২৫), সদর উপজেলার মুজিব সড়কের মৃত আব্দুল করিম খানের ছেলে মো. আব্দুস সালাম খান (৫০), পৌর এলাকা মালশাপাড়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে আনন্দ হাসান (২৬) ও শাহজাদপুর উপজেলার চর-নবীয়া গ্রামের মো. জিনাত আলী মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সঙ্গীয় ফোস
নিয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১১টি ই-পাসপোর্ট আবেদন ফরম, নগদ ২৫ হাজার ৭৭০ টাকা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পাসপোর্ট অফিস দালাল নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর