শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

পিএইচডি থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাড়তি আর্থিক সুবিধা

রিপোর্টারের নাম : / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ জুলাই, ২০২২

পিএইচডি ডিগ্রিধারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাড়তি আর্থিক সুবিধা পাবেন। পিএইচডি ডিগ্রি নিয়ে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। চাকরিতে থাকাকালে কোনো শিক্ষকের যদি পিএইচডি ডিগ্রি থাকে, তাহলে তিনিও কর্মরত পদের বেতন অনুযায়ী অগ্রিম ওই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গেজেটে আদেশ আদেশ জারি করেছে। ২৬ জুলাইয়ে জারি করা আদেশটি বিজি প্রেসের ওয়েবসাইটে দেওয়া আছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইনের ক্ষমতাবলে ‘চাকরি {স্বশাসিত (পাবলিক বডিস) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ} বেতন ও ভাতাদি আদেশের’ ১১ অনুচ্ছেদ সংশোধন করে এটি করা হয়েছে।

আদেশে বলা হয়, ওই সুবিধা পরবর্তী পদোন্নতি বা উচ্চতর গ্রেড (টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা অন্য যেকোনো নামে প্রাপ্য উচ্চতর গ্রেড) পাওয়া বা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি কেবল একবারের জন্যই প্রযোজ্য হবে। আর পিএইচডি ডিগ্রির অভিসন্দর্ভের (থিসিস) বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বীকৃত হতে হবে। একই সঙ্গে সেটি শিক্ষকদের শিক্ষাদানসংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর