বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

প্রত্যাশিত সিরাজগঞ্জ এর শীতবস্ত্র বিতরণ ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সোহেল রানা সোহাগ : / ৩৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর এবং উল্লাপাড়া উপজেলার ২৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শাহজাদপুরের কায়েমপুর মাদ্রাসা চত্বরে ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে বিকাল ৩ টায় উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের

উপদেষ্ঠা মোঃ আরিফুর রহমান, সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক, কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, কাওছার আহমদ, মোঃ গাজীদুর রহমান, শাহাদত হোসেন প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন সদস্যদের অনুদানের মাধ্যমে আমরা সেবামূলক কাজগুলো করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে
এই সেবামূলক কাজগুলো করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।

উল্লেখ্য সংগঠনটি ২০১৮ সাল থেকে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত দান, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণ, করোনা আক্রান্তদের ত্রাণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণসহ নানা রকম মানবসেবামুলক কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর