রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ প্রদর্শন

রিপোর্টারের নাম : / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে বিশ্বভ্রমনের ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে ট্রফি প্রদর্শন করা হয়। ট্রফিটি সংসদ ভবনের লবিতে পৌঁছুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের গৌরবোজ্জ্বল এই ট্রফিকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে ফটোসেশনেও অংশ নেন তিনি। এ সময় ফিফার একটি ফুটবল হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবি তোলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার জাতীয় সংসদ ভবনের লবিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি নিজের পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার পিতামহ, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভ্রাতাগণ, সন্তানগণ এমনকি নাতি-নাতনিগণও অত্যন্ত ক্রীড়ামোদী ও ক্রীড়াবিদ। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে বিশ্বকাপ ট্রফির প্রতিনিধি দলসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সংসদ ভবনের লবিতে উপস্থিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষ্যে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

পরে ফিফা ও কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফিফা, কোকাকোলা ও বাফুফের কর্মকর্তারা।

৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকা-কোলার উদ্যোগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশ পৌঁছায় ট্রফিটি।

পাকিস্তান থেকে বিশেষ বিমানে বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। সঙ্গে আছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধিদল। কাতার বিশ্বকাপকে সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়।

বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে ফুটবল বিশ্বকাপ ট্রফি ২০২২ উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর