রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিছিল

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ জুন, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখা।

বুধবার ২১ জুন সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেন, মুজিব আদর্শের সৈনিক যতদিন বেঁচে আছে, ততদিন জননেত্রী শেখ হাসিনাকে কেউ হত্যা করতে পারবেনা। তিনি আরো বলেন, বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে, ৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা খুনি জিয়ার প্রত্যক্ষ মদদ ছিল। ৩রা নভেম্বর জেলহত্যা, ২১ শেখ আগষ্ট গ্ৰেনেড হামলা করে ২৪ জনকে হত্যা বিএনপি জামায়াত জোট সরাসরি জড়িত, বিএনপি ক্ষমতায় এলেই, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করে, আজ তারা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্রে লিপ্ত, আজ যারা হত্যার রাজনীতি করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সেই জন্য সকল নেতা কর্মীদের সোচ্চার হতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ জুন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সভায় জনসম্মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে শ্লোগান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর