সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫ কোটি ডলার

রিপোর্টারের নাম : / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ জুলাই, ২০২২

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশকে ৫ কোটি ৩৫ লাখ ডলার অতিরিক্ত অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এই অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষা খাতের উন্নয়নে আইডিএর বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিই) কর্মসূচির অধীনে মানসম্মত শিক্ষায় এ অনুদানের অর্থ কাজে লাগানো হবে।

বৃহস্পতিবার এ ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এ দেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যামবন চুক্তিতে সই করেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের ইআরডি কার্যালয়ে এ চুক্তি সই হয়।

প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন এবং এ পর্যায়ের শিক্ষার উপযোগী বয়সের সব শিশুকে স্কুলমুখী করার উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক শিক্ষণযোগ্যতা অর্জন এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী সুশাসন ব্যবস্থা, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নত করতে বিশ্বব্যাংকের এ অনুদান সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর