বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত হামদ-না’ত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে – সিরাজগঞ্জ  সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের  প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান  সয়দাবাদ  উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয়ে  বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-না’ত ও আজান  প্রতিযোগিতার  বিজয়ীদের মাঝে  পুরস্কার  বিতরণ করা  হয়েছে।

বৃধবান  ( ২২ মার্চ -২০২৩) সকাল ১০ টায়  সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান রাশেদ  এর সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,  সয়দাবাদ ইউনিয়ন   সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ তাহের তাওহিদী, দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন, সয়দাবাদ ইউনিয়নের তা’লিমুল ইসলাম দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক।  অনুষ্ঠানের স্বাগত ও শুভেচ্ছা জানান, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন , সহকারী প্রধান শিক্ষক  মোঃ রিপন মিয়া, সহকারী শিক্ষক জাকির হোসেন।

এ সময়ে অত্র স্কুলের পরিচালনা পর্ষদ এর সদস্য আব্দুস সালাম শিকদার রফিকুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম মরিয়ম খাতুন, স্কুলের মসজিদের পেশ  ইমাম মাওলানা মোঃ জুবায়ের হোসেন,  মুয়াজ্জিন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলনা খাতুন মোঃ নুরুজ্জামান সেখ, মমতা পারভীন,বিলকিছ মোরসেদা, মাওঃমোঃ আব্দুস সোবহান, সহকারী শিক্ষক আব্দুল আলীম সেখ, গৌরচন্দ্র ঘোষ, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম, মাসুদরানা, সুব্রত কুমার সরকার, আলিফ আল মাহমুদ, ফজলুল হক,  রুবেল মল্লিক, মনিরুল ইসলাম, রেশমি খাতুন,তাসলিমা খাতুন, শাহিদা খাতুন,  নাহিদ খাঁন, লিমন শিকদার, আলমগীর হোসেন, ছন্দা খাতুন, শহিদুল ইসলাম সহ অন্যান্য  শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারিগণ,  অভিভাবক, শিক্ষার্থীরা   উপস্হিত ছিলেন।অনুষ্ঠান পরিশেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর