শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার সরকারি বাসভবন গণভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এছাড়া, সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব-কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম এমপি, নুর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দীন এমপি, ফরিদা শেখ, এডভোকেট আনিসুল হক এমপি, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, রবিউল হাসান অভি।

এছাড়াও ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর