সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড

রিপোর্টারের নাম : / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ জুলাই, ২০২২

বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়ের রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় এই সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার (৮ জুলাই) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহসান মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা। বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর