বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বঙ্গমাতা নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবেন: স্পিকার

রিপোর্টারের নাম : / ২২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ আগস্ট, ২০২২

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদেরও জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বঙ্গমাতার জন্য দোয়া করছেন স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ অন্যরা অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার। অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মাসের পর মাস, বছরের পর বছর কারান্তরীণ থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগকে দিকনির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগকেও নানা ক্রান্তিলগ্নে দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা।’

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে বর্বর হত‌্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও মেহের আফরোজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাম মেরাজ, ডা. মাসুদ, শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস আইরিন পারভিন, প্রদীপ রঞ্জন কর, ফাহিম রেজা নুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর