বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে অর্থ সরবরাহের নির্দেশ

রিপোর্টারের নাম : / ২৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বৃহত্তর সিলেট অঞ্চলসহ দেশের বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২০ জুন) ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সিলেট ও সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত ও নদনদীর পানি বৃদ্ধির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যা এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যা ক্রমশ পুরো দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বন্যাকবলিত অঞ্চলের ব্যাংক শাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এমএফএস এজেন্ট পয়েন্টগুলো পানিতে নিমজ্জিত থাকায় সাধারণ জনগণের পক্ষে জরুরি আর্থিক লেনদেন সম্ভব হচ্ছে না।

এই ক্রান্তিকালীন জনসাধারণকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ও আর্থিক লেনদেনের সুবিধার্থে বন্যাকবলিত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর