বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবার পাচ্ছেন ১০ হাজার করে টাকা

রিপোর্টারের নাম : / ২১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

হবিগঞ্জ জেলার ৭টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের ঘর মেরামতের জন্য সরকারের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসককে এই বরাদ্দ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক ৭টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বরাদ্দ দিয়েছেন। ইউনিয়নভিত্তিক অগ্রাধিকার তালিকা করে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ বিতরণ করে এর ছবি সংরক্ষণ করতে হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হবিগঞ্জের লাখাই উপজেলায় ২৫০টি পরিবারকে ২৫ লাখ, আজমিরীগঞ্জে ৩০০ পরিবারকে ৩০ লাখ, নবীগঞ্জে ৩৫০ পরিবারে ৩৫ লাখ, বানিয়াচংয়ে ৪৫০ পরিবারে ৪৫ লাখ, মাধবপুর, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলায় ১৫০ পরিবারে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বানিয়াচং ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তা বিতরণের খবর পাওয়া গিয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহান এ দুই উপজেলায় সহায়তা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর