রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে : তানভীর শাকিল জয় এমপি

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

কাজিপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল জয় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বে তুলে ধরতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও (অতিরিক্ত) ও উপ-সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। সভাপতিত্ব করেন কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আবদুস সোবহান চাঁন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ব্যাংক, এনজিও এবং ব্যবসায়ীসহ সকল পেশাজীবীদের প্রতিনিধি, কাজিপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি টি এম কামাল, সহ-সভাপতি আবদুস সোবহান চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রুহুল আমিন লাকু, প্রচার সম্পাদক আবু তৈয়ব সুজয়, কার্যকরি সদস্য আল মাহমুদ সরকার জুয়েল, জহুরুল ইসলাম, সাধারণ সদস্য রোকনুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মজিদ, রুহুল আমিন, আমিনুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর