সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

রিপোর্টারের নাম : / ২১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ জুলাই, ২০২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মোদি বলেন, দুই দেশের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে এ উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারে আমাদের শেয়ার করা অঙ্গীকার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। এর মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে নয়াদিল্লিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানান নরেন্দ্র মোদি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর