মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সংবিধান- ডিসি সিরাজগঞ্জ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ( সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক ড.ফারুক আহমেদ বলেন,সংবিধান রাষ্ট্র পরিচালনার একটি দলিল। মানুষের মৌলিক অধিকার সহ ও কি কি সুবিধা রয়েছে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা সংবিধানে উল্লেখ রয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধান রচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন। তারা পৃথিবীর অন্যতম চেষ্ট এই সংবিধান রচনা করেছেন। যে সংবিধানের ১৯৭২ সালের ৪ নভেম্বর তৎকালিন গণপরিষদের মধ্যে দিয়ে এই সংবিধান অনুমোদিত হয়।এই কারনে বর্তমান সরকার এই বছর থেকে জাতীয় সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সংবিধান সম্পর্কে সকলের জানা উচিত বিশেষ করে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এই সংবিধান জানার মধ্য দিয়ে বাংলাদেশের সুনাগরিক হতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ পান্না ও সরকারি কৌসুলি এডভোকেট আব্দুল ওহাব প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, এনএসআই সহকারি পরিচালক মোঃ রাইসুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী, সহকারী কমিশনার সাবরিনা শারমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর