রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

বাংলাদেশের ‘প্রশংসায়’ ওয়েন্ডি শারম্যান

রিপোর্টারের নাম : / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

মহামারির সময় ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনসহ শান্তিরক্ষা মিশন, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। এ সময় যুক্তরাষ্ট্রকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। কারণ হিসাবে তিনি বলেন, এলিট ফোর্সের ওপর নিষেধাজ্ঞা সন্ত্রাস, চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ সময় তিনি র‌্যাব ও এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ধর্মীয় সম্প্রীতিকে ক্ষুণ্ন করা এবং নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়নমূলক অপরাধসহ সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রেক্ষাপট বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, সরকার আইনের পুনর্মূল্যায়ন এবং সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে ইইউ’র সঙ্গে কাজ করছে। শ্রম ইস্যুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএলও ও ইইউর সঙ্গে গৃহীত রোডম্যাপ অনুসারে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। ডেপুটি সেক্রেটারি শেরম্যান এই সমস্যাগুলোর সমাধানে বাংলাদেশ সরকারের আগ্রহের প্রশংসা করেন। পাশাপাশি বিশেষ করে বেসরকারি খাতে ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর