সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশে কোনো পরিবার গৃহহীন থাকবে না-প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ জুলাই, ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।

মাননীয় প্রধানমন্ত্রী সিংড়া উপজেলায় ১২৯০টি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছে, আরো ৩৫৫ টি পরিবার ঘর পাবে। বাংলাদেশের প্রতিটি জনগণের বাসস্থান, চিকিৎসা, খাদ্য সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ঈদ শুধু ধনী শ্রেণীর জন্য নয়, ঈদ সকলের জন্য।

ঈদের খুশি ভাগাভাগি করার জন্য জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলার ৪৫ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেছেন।

শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে হুয়াওয়ে এর পক্ষ থেকে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা ১৩ বছর আগে অঙ্গীকার করেছিলাম সুখ-দুঃখ ভাগ করার। আমরা আপনাদের সুখে সুখি, দুঃখে দুঃখি হয়ে সেবা করে যাবো। বন্যা, করোনা, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোনো বিপদে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পাশে থেকেছি। বিগত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৫০ লাখের অধিক টাকার ত্রাণ পৌঁছে দিয়েছি। ১২ লক্ষাধিক টাকা উপজেলা প্রশাসনের কাছে দিয়েছিল সেগুলো স্বচ্ছতার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মি. জর্জ লিন, উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর