শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

বাংলাদেশে ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে কৌশলপত্র প্রণয়ন

রিপোর্টারের নাম : / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মে, ২০২২

বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি এবং ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে ডিজিটাল কৌশলপত্র ২০২২-’২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে শনিবার বাংলাদেশ ডিজিটাল রূপান্তর শক্তিশালীকরণ বিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ইউএনডিপির চিফ ডিজিটাল অফিসার রবার্ট ওপ এবং ডিজিটাল পলিসি এ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের প্রধান ইয়োলান্ডা মা। খবর বাসসর।

এর আগে প্রতিমন্ত্রী ইউএনডিপির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ক্লেয়ার ভ্যান ডের ভেরেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউএনডিপি, আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এটুআই যৌথভাবে এজেন্সি টু ইনোভেট এবং ডিজিটাল লিডারশিপ একাডেমি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে ডিজিটাল মান, নির্দেশিকা, নীতি এবং আইনের উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআইয়ের সাফল্যের ভিত্তিতে ডিজিটাল সরকার ও অর্থনীতিতে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারকল্পে একসঙ্গে কাজ করতে একমত পোষণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর