শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

রিপোর্টারের নাম : / ২৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পক্ষে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মো. নাজমুল হুদা, পরিচালকসহ (পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর) হাইকমিশনের কর্মকর্তারা।

সিঙ্গাপুর সরকারের পক্ষে উপস্থিত ছিলেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং-এর মহাপরিচালক গিলবার্ট ওহ্ এবং বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্। অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করেন।

সোমবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানিয়ে বলা হয়, করোনা মহামারি শুরুর পরে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সরকারের মন্ত্রী পর্যায়ে এটাই প্রথম বৈঠক। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এবং আসিয়ান ফোরামে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি তরান্বিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান উভয় ক্ষেত্রেই তার সরকারের অকুণ্ঠ সমর্থনের কথা জানান।

ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ অ্যাওয়ার্ড চালুকরণের সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও সিঙ্গাপুর বন্ধুপ্রতীম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুততম সময়ে চলমান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বিষয়ক নেগোসিয়েশন সমাপ্ত করে এ চুক্তি সই সম্পন্নকরণ, ছাত্র ও পেশাদার পর্যায়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশে বিভিন্ন স্কলারশিপ ও বৃত্তি চালুকরণ, খাদ্য নিরাপত্তা অর্জনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেয়া, সিঙ্গাপুরে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ ও স্বার্থসংরক্ষণসহ বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান এসব বিষয়ে সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে চলতি বছরে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানান। প্রসঙ্গত, সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিন দিনের সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর