বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দিল কাতার

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ আগস্ট, ২০২২

কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি চিত্রা হরিণ উপহার প্রদান করে। সোমবার ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের টারমাকে একটি অনাড়ম্বর শুভেচ্ছা উপহার বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি ঘোড়াগুলো এবং কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি চিত্রা হরিণগুলো উপহার গ্রহণ করেন।

উপহার বিনিময় অনুষ্ঠানের সময় উভয় পক্ষের সামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কাতার সশস্ত্র বাহিনী কর্তৃক প্রেরিত ঘোড়াগুলি একটি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে অবতরণ করে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত গত ০৬-০৮ জুন ২০২২ বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর রণ প্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ, বিশ্ব শান্তিতে ভূমিকা ও সামগ্রিক উচ্চমানের ভূয়সী প্রশংসা করেন।

সফরের অংশ হিসেবে তিনি গত ০৮ জুন ২০২২ তারিখ বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সফর পরবর্তীকালে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দু’দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটে। এই উপহার বিনিময় অনুষ্ঠান তারই প্রতিফলন।
কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই উপহার বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে যা অন্যান্য পেশাগত ক্ষেত্রে উভয় দেশের ভবিষ্যত যোগাযোগকে আরো নিবিড় ও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর