বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু: ভিসাধারীরা যেতে পারবেন ভারতে

রিপোর্টারের নাম : / ৩৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। দুই বছরের বেশি সময় বন্দরটির ইমিগ্রেশন বন্ধ থাকায় শুক্রবার (৮ এপ্রিল) থেকে চালু হয়েছে। নতুন টুরিস্ট ভিসায় এ রুটটি ব্যবহার করে ভারতে যেতে পারবেন ভিসাধারী যাত্রীরা।

ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানা যায়, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় এ রুটে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে। এ রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট উল্লেখ থাকবে তারা ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এ সিদ্ধান্ত  নেওয়া হয়।

এ বিষয়ে শুক্রবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে আর বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন ভিসাধারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর