মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

বাউফলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাসুদ রানা বাউফল প্রতিনিদি, / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রাম থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  উপজেলার কনকদিয়া চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রফিকুল ইসলাম।

গতকাল সোমবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় কয়েকজন‌ কিশোর ওই বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে বিদ‍্যালয় ভবনের নিচতলায় সিঁড়ির পাশে লাশটি দেখতে পায়। পরে তারা স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর গায়ের রং শ্যামলা ।

পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  লাশের শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব‍্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দৈনিক কলমের বার্তা কে বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর