শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

বাউফলে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে দুই  শিক্ষার্থী নিহত, গুরুতর  আহত-১

রিপোর্টারের নাম : / ৩৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মাসুদ রানা,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে ইন্দ্রুকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোঃ নাফিজ (১৫) ও মোঃ মারুফ (১৫) নামে দুই শিক্ষার্থী নিহত হয়। গুরুতর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে শিক্ষার্থী সিয়াম( ১৫)। জানা যায়, বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে স্কুলের উত্তর পাশে ব্রীজের উপর নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ হামলা চালায়।তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় ৩জনকে বাউফল হাসপাতালে নেওয়া হয়,নাফিজ ও মারুফ আশংকাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন,বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।আহত সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।২জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাউফলে শোকের মাতম বইছে। এবিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন খবর শুনে ঘটনাস্হলে ফোর্স নিয়ে উপস্থিত হয়েছি,দ্রুত আাসামীদের গ্রেফতার করা হবে এবং আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর