সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিএম ডিপোর অগ্নিকান্ডে হতাহতদের মাঝে সীতাকুন্ড সমিতি-ইউকের পক্ষ হতে অর্থ সহায়তা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ / ৩২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের মাঝে সীতাকুন্ড সমিতি-ইউকের পক্ষ হতে অর্থ সহায়তা করা হয়েছে। সীতাকুণ্ড সমিতি-ইউকের প্রতিষ্ঠাতা আহবায়ক ও বর্তমান উপদেষ্টা আলিম উল্লাহ রাহাতের সভাপতিত্ব ও মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। গত শনিবার বিকাল ০৩ টায় সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড সমিতি ইউকের প্রতিনিধি বিশিষ্ট কবি ও সাংবাদিক মিল্টন রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী আ.ফ.ম বোরহান, সাংবাদিক মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু। উক্ত অনুষ্ঠানে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত,নিহত ও নিঁখোজদের পরিবারের মাঝে অন্তত ৬ লক্ষ টাকার অর্থ সহায়তা করা হয়। উক্ত অর্থ সহায়তা পাওয়ার পর নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের আহাজারিতে পৌর মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিঁখোজ পরিবারগুলো বিএম ডিপোর কর্তৃপক্ষ থেকে কোন ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর