বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

বিএল সরকারি  উচ্চবিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ শহরের  ঐতিহ্যবাহী বিএল সরকারি  উচ্চ বিদ্যালয় (বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়) এর  কোমলমতি শিক্ষার্থীদের মহান  মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও ১৬ ডিসেম্বর মহান  বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য জাতির বীরসন্তানদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্পশুনি  মুক্ত  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার  (২২ ডিসেম্বর) সকাল ১০ টায়   অত্র বিদ্যালয় প্রাঙ্গণে  মহান    মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য বীরসন্তানদের নিয়ে আলোচনা করেন,  অনুষ্ঠানের  মুখ্য আলোচক ও প্রধান অতিথি   সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি  বর্ষীয়ান রাজনীতিবিদ ৭১-এর লড়াকু সৈনিক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান।

তিনি তার বক্তব্যে  বলেন,  শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো  মানুষ করতে হবে।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শে অনুপ্রাণিত করতে হবে।  বঙ্গবন্ধুর উপর লেখা  বইগুলো ভালো করে পড়াতে হবে। জাতীয় পতাকা, জাতীয় সংগীত সম্পর্কে এবং   মুক্তিযুদ্ধের ও বিজয় দিবসের ইতিহাস ভালো করে শিখতে হবে   ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন  ,  অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম শেখ। অনুষ্ঠান শুরু পূর্বে স্কুলের শিক্ষার্থীরা প্রধান ও বিশেষ  অতিথি সহ শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং  বিএনসিসি’র টিম গার্ড অব অনার প্রদর্শন করে।

এসময়ে  বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক,   কর্মকর্তা-কর্মচারি গণ,  কোমলমতি সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর