রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সামনে রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে অবস্থান ও মানবন্ধন করেছে স্বজনরা।

আজ ০৩ সেপ্টেম্বর শনিবার সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও মানববন্ধন করেন নিহত রাকিবুলের আত্বীয়-স্বজনরা। এ সময় অংশগ্রহনকারীরা হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে একটি হত্যা মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।

ঘন্টা ব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে নিহত রাকিবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী হাঁসি বেগম, পিতা মোঃ শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে মোঃ সাকিবুল ইসলাম, বড় ভাই মোঃ তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মোঃ আরিফসহ অন্যান্য আত্বীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগপত্রে ছেলে সাকিবুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে আমার পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক উল্লেখিত সন্ত্রাসীরা আমন ধানের চারা রোপন করার চেষ্টা করলে আমরা তাতে বাঁধা দিলে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায় দক্ষিন চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদার, মিজান হাওলাদার, ডলি বেগম, মামুন হাওলাদারসহ আরো অনেকে।

এ সময় আমার পিতা রাকিবুল ইসলাম, দাদা শফি উদ্দিন ও চাচা তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আমার পিতা রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গতকাল ২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর