মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

বীর নারীদের জয়ে জাতি গর্বিত: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল টিমকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বীর নারীদের এই জয়ে পুরো জাতি আজ গর্বিত।’ এ অদম্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

নেপালের দশরথ স্টেডিয়ামে আজ সোমবার আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নেপাল। কিছু সময় পর কৃষ্ণা রানী সরকারের লক্ষ্যভেদে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।  এদিকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সারা দেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য স্পিকার শিরিন শারমিন চৌধুরী নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, নারী ফুটবল দলের গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করল নতুন মাইলফলক। স্পিকার দলের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নারী ফুটবল দলকে অভিনন্দন জানানো হয়। এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন, আগামী দিনে বাংলাদেশের মেয়েরা এই গৌরবের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। এই সাফল্য নারীদের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর