সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা

রিপোর্টারের নাম : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের সৌদি আরবে বাড়ি ভাড়ার অব্যয়িত অর্থ ফেরত দেবে সরকার। তবে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিরা অর্থ ফেরত পাবেন না। টাকা ফেরত দিতে ঢাকার হজ অফিসের পরিচালককে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রণালয় থেকে পাঠানো ৯ কোটি ৪০ লাখ ৫ হাজার ১৭৭ টাকা প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে চেকের মাধ্যমে বিতরণ শেষে সমন্বয় প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এ ক্যাটাগরির প্যাকেজের হাজিরা ৪৭ হাজার ৭২৬ টাকা এবং বি ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া শুরু হবে।

গত ৮ জুলাই অনুষ্ঠিত হজে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৫৬ হাজার ৯৫২ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে যান।

হজযাত্রা শুরুর মাত্র দশ দিন আগে গত ২৬ মে ৫৯ হাজার টাকা খরচ বাড়ানোর ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর খরচ বেড়ে হয় জনপ্রতি ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এর হয় ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর