সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

বেড়ায় ক্রমাগত নদী ভাঙনে নিঃস্ব চরাঞ্চলের মানুষ

রিপোর্টারের নাম : / ৪০২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ জুন, ২০২৫

এস আর শাহ্ আলম-স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলের চর নাগদাহ , হাটাইল- আঁড়ালিয়া ও বেড়া উপজেলার সীমানা সংলগ্ন চৌহালী উপজেলার শৌলজানা সাদা গ্রাম উমরপুর এলাকায় গত এক সপ্তাহে যমুনা নদীর করাল গ্রাসে তিন শতাধিক বসত ভিটা সহ কমপক্ষে দুইশো বিঘা উঠতি চিনা বাদাম ও ইরি ধানের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শৌলজানা গ্রামের খালেক বেপারি , গেদা বেপারি , ঠান্ঠু সরকার , তারা মোল্লা , সালাম বেপারি , রহিম বেপারি , চর নাগদাহ গ্রামের ইউপি সদস্য জাহিদ মোল্লা সহ অনেকেই বলেন , যমুনার ভাঙন ভয়াবহ রূপ ধারণ করায় ঘর-দরজা গবাদিপশু সরিয়ে নিতে হিমসিম খাচ্ছে।

চারদিকে বর্ষার পানি থৈ থৈ করায় এসব পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা তবে অধিকাংশ ইঞ্জিন চালিত নৌকা কোরবানি ঈদের গরু বিক্রির জন্য দেশের বিভিন্ন হাটে চলে যাওয়ায় ভাঙন এলাকায় নৌকা সংকট দেখা দিয়েছে বলে তারা জানান।

যাঁর কারণে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন।নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।

ভাঙন বিষয়ে হাটুরিয়া – নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হামিদ সরকার বলেন , আমার ইউনিয়নের চরাঞ্চলের চর নাগদাহ ও হাটাইল-আঁড়ালিয়া গ্রামে নদীর ভাঙন দেখা দিয়েছে বলে ওই এলাকার ইউপি সদস্য সহ স্থানীয় লোকজন আমাকে অবহিত করেছেন। তবে ঈদ এসে পড়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানাতে পারিনি ঈদের পরে অফিস খুললে বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর