সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

বেড়ায় ডোবা থেকে গৃহবধুর লাশ উদ্ধার

এস আর শাহ্ আলম , বেড়া ( পাবনা ) প্রতিনিধি / ৪৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ জুলাই, ২০২২

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে একটি ডোবা থেকে সাবিনা খাতুন ( ৩২ ) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয় ।

এই ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য নিহতের স্বামী শিপন শেখ ( ৩৮ ) কে আটক করেছে পুশিল । নিহত গৃহবধু উক্ত ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে । এবং আটককৃত শিপন প্বার্শবর্তী হাটখালী ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে । স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত সাবিনা খাতুন তিন সন্তানের জননী । দশ বছর আগে তাদের বিয়ে হয় ।

সোমবার রাত থেকে গৃহবধুর কোনো খোঁজ পাচ্ছিলো না তার পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীররা । পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় । নিহতের শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে বলে জানিয়েছে আমিনপুর থানা পুলিশ । নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে ।

স্থানীয়রা অভিযোগ করেন , নিহত সাবিনার স্বামী পেশায় একজন ভ্যান চালক তবে জুয়াড়ী , সম্প্রতি একটি কোরবানির পশু ( গরু ) বিক্রির টাকার কারণে স্ত্রীকে হত্যা করতে পারে শিপন। ।

আমিনপুর থানার ( ওসি ) মোঃ রওশন আলী বলেন , নিহত গৃহবধুর হত্যা বা নিখোঁজের বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি , তবে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত গৃহবধুর বাড়িতে গেলে মৃত্যু রহস্য বলে মনে হয় , মৃত্যুর কারণ আমরা তদন্ত করছি । আশা করছি দ্রুত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর